টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টাকা অর্থদন্ড



অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি ::
 শ্রীমঙ্গলে অনুমোদনহীন ভাবে চা-পাতা ব্যবসা পরিচালনা, বিভিন্ন ব্রান্ডের নামে প্যাকেটজাত করা এবং অবৈধভাবে চা-পাতা গোদামজাত করার অপরাধে একটি প্রতিষ্টানকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান এবং ৪০ বস্তা চা-পাতা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত চায়ের বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও সোনারবাংলা রোডের কয়েকটি চা-পাতা বিক্রয় প্রতিষ্টানে এ অভিযান পরিচালনা করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
এসময় অবৈধ ভাবে চা-পাতা মজুদ, বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন ব্রান্ডের নামে প্যাকেটজাত এবং অনুমোদনহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে মৌলভীবাজার রোডের টুম্পা টেলিকম এন্ড টি হাউজ নামের একটি প্রতিষ্টানের মালিক চিনু ভূষণ দাশকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন চা বোর্ড-চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন। এছাড়াও ওই প্রতিষ্টানের গোদামে অবৈধ ভাবে মজুদ করে রাখা ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৮লক্ষ ২২ হাজার টাকা।
চায়ের গুনগত মান বজায় রাখা ও অবৈধ চা-পাতা ব্যবসা প্রতিরোধে চা বোর্ডের এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

1

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

2

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

3

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

4

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

5

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

6

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

7

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য: সিলেটের নতুন এসপি আখত

8

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

9

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

10

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

11

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

12

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

13

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে:হবি

14

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

15

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞ

16

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

17

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

18

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

19

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

20