টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Apr 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

স্টাফ রিপোর্টার : শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০ টায় একযোগে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১৫৪ টি পরীক্ষা শুরু হয়। সকল কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এছাড়া এ দিনে বোর্ডে অনুপস্থিত ছিলেন ৮৭৮ জন। দ এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ।

তিনি জানান, সিলেট বোর্ডে ১ম দিনে মোট ৮২ হাজার ৯৯২ জন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮২ হাজার ১১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০১ জন, হবিগঞ্জে ১৯৫ জন, মৌলভীবাজারে ১৮৩ ও সুনামগঞ্জে ১৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে অসদুপায় অবলম্বনের দায়ে মৌলভীবাজার জেলার একজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিন সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। কোনো প্রকার সমস্যা বা জটিলতা পরিলক্ষিত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহাম্মেদ জানান, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বিভাগের ১৫৪ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬০ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ৩৩ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ২৬ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ৩৫ টি কেন্দ্র রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক উপ-পরিচালক এ.কে.এম আব্দুল্লাহ, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর প্রধান শিক্ষকা হেপী বেগম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

2

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

3

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

6

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

7

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

8

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

9

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্প

10

ব্যাটিংয়ে বাংলাদেশ, মাঠে ঢুকে পড়ল সাপ

11

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

14

মধ্যনগরে বিএনপির সংবাদ সম্মেলন: বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ন

15

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

16

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

17

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

18

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

19

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

20