টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে এবং এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে জনগণের ভালোবাসা কার প্রতি রয়েছে।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন জীবিত অবস্থায় বন্দি ছিলেন তখন আমি কথা বলেছি, তখন তার পক্ষে কথা বলার লোক ছিল না। বেগম জিয়া যখন প্রশ্ন ছুড়ে বলেছিলেন- আমি এতিমের টাকা মেরে খেয়েছি? সেটাকে সবাই ছড়িয়েছিল দোষ স্বীকার করেছেন খালেদা জিয়া। কতোটা নিকৃষ্টভাবে আমাদের আইনি ব্যবস্থা চলেছিল। তখন আমরা এ রায়ের বিরুদ্ধে বিবৃতি লিখে দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু আমরা ছিলাম মাত্র চারজন। তাই চারজনের বিবৃতি তো সাপোর্ট দেবে না।

বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থানের তুলনা করে আসিফ নজরুল বলেন, আজকে আমার ভালো লাগছে যে সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়াকে স্মরণ করতে পারছি। এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর একজনের ঠাঁই হয়েছে দেশের বাহিরে।

দেশের সামগ্রিক কল্যাণে বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করার ওপর গুরুত্বারোপ করে আইন উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তবে বেগম জিয়াকে ধারণ করতে হবে। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

1

চট্টগ্রাম–সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহা

2

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

3

নগরীতে ফিল্মি স্টাইলে ছিনতাই, দুই দিনেও অধরা দুর্বৃত্তরা

4

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

5

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

6

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

7

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

8

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অ

9

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে মাটি ভরাটে বাধা, উত্

10

সংবাদকর্মী মিলন তালুকদারের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ

11

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

12

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

13

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন

14

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

15

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

16

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

17

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

18

আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক ‘জু

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20