টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন



সহজ ব্যাংকিং সেবা এখন নাগরিকদের দোরগোড়ায় — প্রাইম ব্যাংকের নতুন উদ্যোগ


নিজস্ব প্রতিনিধি :::
সিলেট সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ডের বালুচর এলাকায় প্রাইম ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বালুচর ২ নং মসজিদ সংলগ্ন স্থানে এই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন বালুচর ২ নং মসজিদের ইমাম মুফতি জাকারিয়া মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের রিজিওনাল হেড জনাব মোহাম্মাদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদবাজার শাখার প্রধান মিসবাহ আহমেদ, ব্যাংকের হেড অফিস থেকে আগত কর্মকর্তা এইচ এম শাহজালাল, এবং এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মঈন উদ্দিন জনি।
নতুন আউটলেটের প্রোপাইটর মোঃ নুরুল আফসার বলেন,
প্রাইম ব্যাংকের এই এজেন্ট আউটলেটের মাধ্যমে এখন এলাকার মানুষ খুব সহজে ব্যাংকিং সেবা নিতে পারবে। এটি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ব্যাংকের এ নতুন উদ্যোগকে স্বাগত জানান।
প্রাইম ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এজেন্ট আউটলেটের মাধ্যমে এখন বালুচর ও আশপাশের বাসিন্দারা হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, বিল পরিশোধসহ সব ধরনের মৌলিক ব্যাংকিং সেবা সহজেই নিতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

1

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

2

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

3

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

4

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

5

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

6

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

7

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ

8

ইরানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

9

জাকসু নির্বাচন: পুনরায় ভোট গণনা শুরু

10

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

11

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপ

14

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

15

নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সি

16

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

17

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

18

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

19

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

20