টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।

নিহতের ভাই শরীফ জানান, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগে সে ঘটনাস্থলেই মারা গেছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের গাড়ি অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

বিষয়টি নিয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি রায়ের মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম

1

স্বপ্ন থেকে বাস্তবতা—একজন আরিফুল হক চৌধুরীর পথচলা

2

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

3

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

4

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

5

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

6

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

7

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

10

এবার হজের খুতবায় যা বলা হলো

11

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

12

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

13

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

14

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

15

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

16

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ কর

17

সিলেটসহ চার বিভাগে বৃষ্টির আভাস

18

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

19

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

20