টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ



মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানি ঢুকে ভিজে পচে যাওয়া বিতরণের অনুপযোগী ভিজিএফের ২৩৪ বস্তা চাল অবশেষে মাটি চাপাদিল পৌরসভা কর্তৃপক্ষ। 
রবিবার (২৯ জুন) বিকেলে ৭ মেট্টিক টন পচা চাল গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়। পচা চালের দুর্গন্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন।
জানা গেছে, গত ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকুলে প্রায় ৩১ মেট্টিক টন (১০২৭ বস্তা) ভিজিএফ'র চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। ২৯ মে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভার হলরুমে নিয়ে রাখা হয়। ২ জুন থেকে তা বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌরসভার কার্যালয় ৩/৪ ফুট পানিতে ডুবে যায়। এতে অন্যান্য ক্ষয়ক্ষতির সাথে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হওয়ায় তা বিতরণের অনুপযোগী হয়ে পড়ে। চালগুলো পচে দুর্গন্ধ ছাড়াচ্ছিল। অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ রোববার বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে মাটিচাপা দিয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ প্রমুখ।
পৌরসভার প্রশাসক ও ইউএনও তাহমিনা আক্তার জানান, ভিজিএফের বিতরণ অনুপযোগী নষ্ট চালগুলো পৌরসভার কার্যালয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। ওই কমিটির মতামতের ভিত্তিতে দুর্গন্ধে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য ২৩৪ বস্তা চাল মাটিচাপা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কেনা মোটরসাইকেলেই শেষ যাত্রা, কুলাউড়ায় দুই যুবক নিহত

1

কোম্পানীগঞ্জ সীমান্তে মাদক কারবারিদের হামলা, বিজিবির ফাঁকা গ

2

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈ

3

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

4

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

5

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

6

সিলেটে চোরাই মোবাইলের গডফাদার শহীদ কি আইনের উর্ধ্বে! পুলিশ

7

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাইয়ের হাতে

8

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

9

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

10

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

11

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

12

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

13

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

14

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

15

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

16

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

17

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

18

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

19

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

20