টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে রেললাইন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক | টুডে সিলেট::

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেললাইন থেকে মতিউর রহমান (২১) নামে এক কলেজ ছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার পার্শ্ববর্তী রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি সিলেট এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সম্প্রতি মতিউরের ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, লোকলজ্জার ভয়ে মতিউর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে এই মৃত্যু ঘিরে এলাকাজুড়ে রহস্যের আবহ তৈরি হয়েছে।
মতিউরের বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন,
মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট ও আদরের সন্তান। ওর পরীক্ষা চলছিল। উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।”


স্থানীয়রা জানান, মতিউর ছিলেন একজন সুশৃঙ্খল, মেধাবী ও নম্র স্বভাবের ছাত্র। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এলাকাবাসীর ধারণা, মানসিক চাপ থেকেই তিনি হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন,
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানী হাসপাতালে জেলা প্রশাসকের পরিদর্শন

1

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

2

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

3

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

4

সিলেটে বিএনপির দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোবাইল চুরি

5

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

6

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

9

মধ্যনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

10

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

11

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘ

12

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

13

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

14

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

15

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

16

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

17

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

18

ছাতকে অসহায় আফিয়া পরিবারকে অটো গাড়ি উপহার দিলেন পরিবর্তন ওয়ে

19

সংবাদকর্মী মিলন তালুকদারের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ

20