টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা’ বলা সেই ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারী বিভাগের প্রাক্তন উপপুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ থেকে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ যখন ছাত্র-জনতার বুকে গুলি চালাচ্ছিল তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন। এমন একটি ভিডিও ভাইরাল হয়।

ছাত্র আন্দোলনের সময় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন বলছেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

1

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

2

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

3

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

4

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

5

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

6

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

7

শপথ অনুষ্ঠানে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

8

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

9

পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত

10

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

11

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস

12

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

13

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

14

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

15

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

19

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

20