টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



 মো: আল আমিন মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
প্রধান অতিথির বক্তব্য
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক জননেতা আনিসুল হক।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অতুলনীয়। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃউদ্ধারে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই সামনে এগোতে হবে। সংকটময় মুহূর্তে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে কেবল একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার।” এসময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

1

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

2

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

3

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

4

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গু

5

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

6

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

7

জিন্দাবাজারে অবৈধ পার্কিংয়ে অভিযান: ৫ হাজার টাকা জরিমানা, আট

8

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

9

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

10

বাংলাদেশের সঙ্গে ‘গঙ্গা চুক্তি’ সংশোধন চায় ভারত

11

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

12

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

15

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

16

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

17

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

18

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

19

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমি

20