টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

আদালতে আত্মসমর্পণ করার ইঙ্গিত দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি নাজমুল ইসলাম। বুধবার রাত ১টার দিকে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাঁর পেজে দেওয়া একটি পোস্টে এই ইঙ্গিত দেন তিনি। তার এই পোস্টের পর অনেকেই নানা মন্তব্য করেছেন।

পোস্টে নাজমুল ইসলাম লিখেছেন, ‌একজন রাজনৈতিক কর্মীর জন্য কারাগার দ্বিতীয় বাড়ির মতো। আমাদের যাদের ভবিষ্যতে দেশে রাজনীতি করার ইচ্ছা আছে আমাদের প্রত্যেককেই আত্মসমর্পণ করার প্রস্ততি নিতে হবে। আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হবে আমি, আমরা নির্দোষ নাকি অপরাধী? খুব শিগগিরই আমি এই কাজটি করব। কাপুরুষের মতো পালিয়ে থেকে বাঁচার চেয়ে কারাগারে বীরের মতো মৃত্যুবরণ করাটাই আমার কাছে সম্মানের।

এদিকে তার এই পোস্টের পরপরই শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কেউ বলছেন- এখন আত্মসমর্পণ করার সময় হয়নি। আত্মসমর্পণ করলে বিপদ অনিবার্য।  

হুমায়ুন এ জনি নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আর ভাল্লাগে না ভাই। রাজনীতির পাঠশালা কারাগারে থেকে নতুন করে শুরু করি।’

এম সরওয়ার জাহান মামুন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত। কারণ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।

স্বপন আহমদ নামে একজন লেখেন, হ্যাঁ! এটাই একজন রাজনীতিবিদের সঠিক সিদ্ধান্ত।

এস এ সাদিক নামেব একজন লেখেন, ‘ভাই জীবনেও ধরা দিও না। ভালা বুদ্ধি দেয়ার অন্য দেশে স্থায়ী বসবাসের চিন্তা কর। আপাতত জীবিত থাকলে পরে রাজনীতি।

দিলসাদ আহমদ নামে একজন লেখেন, প্রকৃত রাজনৈতিক নেতার চিন্তা চেতনা এই রকমই থাকা প্রয়োজন।

ফুয়াদ আল আমিন নামে একজন মন্তব্য করেন, ‘এই সাহস যদি করেন ভাই বিশ্বাস করেন বাংলাদেশের পটপরিবর্তনের আন্দোলনে নেতাকর্মীদের আলাদা একটি শক্তি সঞ্চালন করবে। আপনার সভাপতি হওয়াটা যেমন অবাক ইতিহাস, এমন আরেক ইতিহাস হয়ে থাকবেন।’

কামরান আহমদ নামে একজন মন্তব্য করেন, সাধারণ কর্মীরা কি চায় আপনাদের কাছে এটা আপনাদের জানতে হবে। কর্মীরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চায় না, ক্ষমতায় থাকাকালীন সময়েও চায়নি। এখনও সময় আছে আপনার কর্মীদের খোঁজখবর নেন। এদের সঙ্গে যোগাযোগ করুন। এরা রাজপথে থাকলেই আপনারা ফিরতে পারবেন। আওয়ামী লীগ খুব শিগগির রাজপথে ব্যাক করবে। আপনার আপনাদের মুখ তখন কীভাবে দেখাবেন একটু চিন্তা করুন.?’

জানা গেছে, ৫ আগস্টের পর নাজমুল ইসলামসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা ভারতে চলে যান। বর্তমানে নাজমুল সৌদি আরবে অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

1

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

2

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

3

রমজানে বাজার নিয়ন্ত্রণে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযা

4

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

5

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

6

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

7

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

8

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

9

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

10

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন ম

11

প্রচার গাড়ি ভাঙচুর: হামলাকারীদের উদ্দেশে শিশির মনিরের কড়া বা

12

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

13

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

16

জাল দলিলে ভুমি জালিয়াতি জাফলংয়ে বাবলু ও শাহাজের ৫ বছরের কারা

17

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

18

ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

19

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

20