টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘটনা জানাল জেলা পুলিশ


স্টাফ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় প্রকৃত ঘটনা তুলে ধরেছে সিলেট জেলা পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে জেলা পুলিশ জানায়, সম্প্রতি গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটে। এটি নিছক একটি দুর্ঘটনা হলেও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে সাম্প্রদায়িক ঘটনার রূপ দিয়ে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট থানাধীন ৭ নম্বর নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামে মৃত বীরেন্দ্র কুমার দেবের পুত্র বিকাশ রঞ্জন দেবের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিকটিম পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে, আগুনটি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই লেগেছে। এ ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে সিলেট জেলা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

1

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

2

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

3

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

4

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

5

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

6

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

7

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

8

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

9

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

10

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

11

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

12

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

13

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

14

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

15

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

16

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

17

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

18

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

19

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

20