টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্বিখণ্ডিত



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উজানীগাঁও কাজী বাড়ীর সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এক যুবকের হাত দ্বিখণ্ডিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর থেকে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত শেষে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফেরার পথে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-১১৫০) মহাসড়কে পৌঁছালে সুনামগঞ্জগামী একটি ফিড বোঝাই পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে পড়ে যায়।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯) ও মুন্নি বেগম (২৮)। এর মধ্যে হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখণ্ডিত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আরও দুজনের নাম জানা যায়নি।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস জানান, আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ওসমানীতে পাঠানো হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি সঠিকভাবে ব্যান্ডেজ করা হয়েছে, দ্রুত সময়ে হাসপাতালে নেওয়া গেলে হাত পুনরায় সংযোজনের সম্ভাবনা রয়েছে।
দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি জব্দ করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করেছি। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। পিকআপ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

1

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

2

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

3

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

4

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলা: আগামী ৭ জানুয়ারি রায় ঘোষণ

5

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

6

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন

7

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

8

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

9

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

10

আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক ‘জু

11

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

ভাতিজার হাতে চাচা খু ন

14

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

15

নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

16

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

17

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

18

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20