টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন

সিলেটে  ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন। পুলিশ রিপন মিয়া (৩৩) নামের ওই যুবককে আটক করেছে।

সোমবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নগরীর শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে।।

রিপন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি নগরীর শাহপরাণ থানাধীন উত্তর জাহানপুর এলাকায় বসবাস করছেন।

জানা যায়, সোমবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর শাহপরাণ এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন রিপন মিয়া। এসময় ফোনকলে তিনি দাবি করেন টিলাগড় সরকারি কলেজের সামনে আফজল ও তার সঙ্গীরা রিপনের মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে গেছে। এই ফোনকলের পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ আশপাশে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে একটি গ্যারেজের সামনে সিকিউরিটি গার্ড জুনেদ মিয়াকে খুঁজে পায়।

এসময় জুনেদকে দেখে অভিযোগকারী রিপন তার উপর আক্রমণ করে ও বেধড়ক মারধর শুরু করলে পুলিশ তাকে নিয়ন্ত্রণে এনে উভয়কে থানায় নিয়ে আসে।

অভিযোগকারী রিপন মিয়া থানায় এসে জুনেদ মিয়া, আফজল এবং আরও ২/৩ জনের বিরুদ্ধে লিখিত ছিনতাইয়ের অভিযোগ দাখিল করেন। তবে ওই সময় পুলিশ অভিযোগকারী রিপন মিয়ার বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত শুরু করে। তখন জানা যায়, রিপন ও আফজল মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এবং পাওনা টাকা নিয়ে হাতাহাতির একপর্যায়ে ওই স্থানের সিকিউরিটি গার্ড জুনেদ তাদের সেখান থেকে সরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলকভাবে রিপন ৯৯৯-এ মিথ্যা ছিনতাইয়ের অভিযোগ করেন।

জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন, ‘কোনো ছিনতাই হয়নি এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই তিনি এই অভিযোগ করেন। পুলিশ নিশ্চিত হয় ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে সাজানো হয়েছিল। ফলস্বরূপ, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেটে মিথ্যা ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে রিপন নামের এক যুবক নিজেই ফেঁসে গেছেন। এই ঘটনায় রিপনকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

1

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

2

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

3

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

4

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

5

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

6

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

7

দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক র

8

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

9

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

10

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

11

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

12

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

13

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

14

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

15

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

16

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৮

17

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

18

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

19

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

20