টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি



রোববার এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট, সোমবার গণ-অবস্থান ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের সার্বিক যোগাযোগব্যবস্থার নাজুক অবস্থার দ্রুত প্রতিকার দাবি জানিয়ে আগামী রোববার এক ঘণ্টার জন্য দোকানপাট বন্ধ, যানবাহন চলাচল বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট ও অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরদিন সোমবার মহাসড়কের সূচনাস্থলে গণ-অবস্থান ও মানববন্ধনও অনুষ্ঠিত হবে।
পরপর দুই দিন পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করেছেন বিএনপির দুই প্রভাবশালী নেতা—সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।


রোববার এক ঘণ্টার ধর্মঘট ও অনশন কর্মসূচি
বৃহস্পতিবার রাত ৯টায় নিজের বাসভবনে সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষক, পরিবহন নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৈঠকে সিদ্ধান্ত হয়—রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট নগরে প্রতীকী ধর্মঘট পালিত হবে।
এই সময় নগরের সব দোকান ও বিপণিবিতান বন্ধ থাকবে এবং যানবাহন চলাচলও বন্ধ থাকবে। কোর্ট পয়েন্টে এক ঘণ্টার অবস্থান কর্মসূচির মাধ্যমে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানানো হবে।
আরিফুল হক জানান, কর্মসূচি শেষে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হবে। এর মধ্যে প্রতিকার না হলে “কঠোর কর্মসূচি” ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু করা এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক করা—এগুলো এখন সময়ের দাবি।”


সোমবার মহাসড়কে গণ-অবস্থান ও মানববন্ধন
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন, “আগে তিন–চার ঘণ্টায় সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন লাগে ১৬ থেকে ২৪ ঘণ্টা। সিলেটের মানুষ এই দুর্ভোগে অতিষ্ঠ। তাই সবাইকে নিয়ে আমরা এই কর্মসূচিতে একাত্ম হব।”


মহাসড়ক প্রকল্পে ধীরগতি ও ক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে ৫ হাজার ৭৯১ কোটি টাকায়।
কাজটি করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
রাজনৈতিক পালাবদলের পর গত বছরের আগস্টে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়, পরে আংশিকভাবে শুরু হলেও ধীরগতির কারণে যানজট ও দুর্ভোগ আরও বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

1

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

2

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

3

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

4

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

5

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

6

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

7

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

8

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

9

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

10

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

11

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

12

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

13

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

14

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

15

হাসিনার মামলার রায় পড়া শুরু

16

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

17

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

18

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অ

19

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লা ও নৌকা জব্দ, আটক ৩

20