টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন



এস ডব্লিউ সাগর (তালুকদার) 
সুনামগঞ্জের  দোয়ারাবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায়  মোছা. রুকশানা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোছা. রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। অভিযুক্ত মো. জসিম উদ্দিন (২৬) একই গ্রামের মৃত. ওয়ারিছ আলীর ছেলে এবং নিহতের ভাতিজা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মো. জসিম উদ্দিন তার চাচি মোছা. রুকশানা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মো. জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে রুকশানার ওপর হামলা চালায়। চিৎকার শুনে আশপাশের মানুষ এসে রুকশানাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার চার বছরের মেয়ে মোছা. তোফা আক্তার আহত হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

1

জাকসু নির্বাচন: পুনরায় ভোট গণনা শুরু

2

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

3

বালুচরে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খান র‌্যাবের অভি

4

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

5

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

6

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

7

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

8

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলা

9

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

10

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

11

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

12

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

13

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

14

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

15

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

16

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

17

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

18

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

19

কবে থেকে ভারি বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

20