টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্তমান বাংলা’র প্রতিনিধি সম্মেলন


নিজস্ব প্রতিবেদক,  :
সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে জনআস্থার জায়গায় নিয়ে যেতে মাঠপর্যায়ের প্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আঙ্গুরা টাওয়ারের দি সিলেট বাপেট হাউজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক বর্তমান বাংলার পাঁচটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির বলেন,
মাঠপর্যায়ের প্রতিনিধিরাই একটি পত্রিকার প্রাণ। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে বর্তমান বাংলাকে দেশব্যাপী আরও শক্ত অবস্থানে নিতে হবে।
দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো চিফ কামরুল হাসান জুলহাস-এর সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ ও সদর প্রতিনিধি আশরাফুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম, সিলেট সাংবাদিক ইউনিয়নের ক্যাশিয়ার কবি সাজ্জাদ আহমদ সাজু,সাংবাদিক ইউনিয়নের  সাংগঠনিক সম্পাদকও টুডেসিলেট এর নির্বাহী  সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা সভাপতি বদরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোটার্স ক্লাব এর সাংগঠনিক  সম্পাদক তানজিল হোসেন, সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম ও শফিকুল ইসলাম। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে সত্য ও ন্যায়ের পথ সুগম করে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্বরণ সিংহসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।বর্তমান বাংলার দক্ষিণ সুরমা প্রতিনিধি  সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। 
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন দৈনিক বর্তমান বাংলার ছাতক উপজেলা প্রতিনিধি হাকীম ফারুক আহমদ নোমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

1

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

2

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

3

এক বছরে তিন ঈদ, দুই হজ

4

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

5

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

6

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

7

বিশ্বনাথ পৌর নির্বাচনে চমক হতে পারেন শাহ আবুল কালাম

8

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

9

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

10

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া মাদকমুক্ত এলাকা ঘোষণা

11

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

12

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

13

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

14

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

15

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

16

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

17

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বড়লেখায় নিসচা'র সচেতনতা মূলক ল

18

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

19

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

20