টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমিক গুরুতর আহত



সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক গ্রামে একটি তুচ্ছ কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে রক্তক্ষয়ী হামলা।গত ১১ই,জুলাই রোজ শুক্রবার দুপুরে স্থানীয় টিপু ভৌমিককে একই গ্রামের টমটম ড্রাইভার নুর আহমদ পরিকল্পিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নুর আহমদ  হামলাকারী ধারালো চাবি দিয়ে টিপু ভৌমিকের কপালে আঘাত করে। এতে চাবিটি তার কপালে ঢুকে আটকে যায়, যা দৃশ্যত রোমহর্ষক ও বর্বরতার সীমা অতিক্রম করেছে।                খিদ্রাকাপন গ্রামের পল্লব দাশ জানান ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় টিপু ভৌমিককে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চাবিটি অপসারণ করা সম্ভব হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণভাবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
এদিকে, এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা এই নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

1

ছাতকে বিএনপি নেতা কতৃক নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংব

2

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

5

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁ

6

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

7

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

8

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

9

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

10

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

11

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

12

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

13

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

14

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

15

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

16

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

17

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

18

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

19

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

20