টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত



নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের পাঁচ দিন আগে রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই শেষে ২০২৫–২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের জন্য নতুন তফসিল ঘোষণা করতে হবে। তবে স্থগিতাদেশের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, ভোটার তালিকা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ করেছিলেন। সেই প্রেক্ষিতেই মন্ত্রণালয় যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে।
চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক বলেন, “কী কারণে নির্বাচন স্থগিত করা হলো, তা আমরা এখনও স্পষ্টভাবে জানি না।”
এর আগে আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে মনোনয়ন যাচাইসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

1

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

2

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

3

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

4

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

5

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফত

6

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

7

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতী গ্রেপ্ত

8

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

সিলেটে ‘তারুণ্যের উৎসব’: জলাধার উদ্ধার ও পরিচ্ছন্নতার অভিযান

11

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

12

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

14

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

15

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেল লন্ডনগামী

16

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

17

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

18

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

19

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

20