টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ আসর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ থেকে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল মহাগরের আহবায়ক সালেহ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, আমির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে অন্ধকার প্রকোষ্ঠে রেখে স্লো পয়জনিং করায় তার বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও ফ্যাসিস্ট হাসিনার সাথে তিনি কোনো আপোষ করেননি। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন- যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

1

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

2

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

3

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

4

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

5

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

6

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

7

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

8

৮২ গ্রামের ভক্তের অশ্রুসিক্ত প্রার্থনা: সুস্থ হোক সুনামগঞ্জ-

9

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

10

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁ

11

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

12

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

13

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

14

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

15

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

16

সোবহানীঘাট–বন্দরবাজারে অভিযান: চিহ্নিত ৫ ছিনতাইকারী গ্রেপ্তা

17

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

18

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

19

ছাতকে হকারদের দখলে ফুটপাত,যানজটে নাকাল শহরবাসী

20