টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে অঝোরে কান্নার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ব্যক্তিকে ওমরাহ পালনে সহায়তা করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে তিনি রওনা দেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শামসুল হক ফাউন্ডেশন। উল্লেখ করা হয়, এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন রইস উদ্দিন।উল্লেখ্য, এর আগে গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন এক লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

এতে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

1

পুণ্যভূমি সিলেটে পৌঁছালেন তারেক রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরু

2

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

3

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

4

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

5

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

6

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

7

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

8

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

9

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

10

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

11

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

12

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

13

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

14

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

15

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

16

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

17

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

20