টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় সুনামগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রাম ও জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা, মৃত মোঃ জহুর আলীর ছেলে সিদ্দিকুর রহমান তালুকদার বাদী হয়ে পিটিশন মামলা নং–৪৫/২০২৬ দায়ের করেন।
মামলায় বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— সিলেট নগরীর পীর মহল্লার বাসিন্দা জাহিদ আলীর ছেলে ফরিদ নাবির, শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে দিলোয়ার হোসেন এবং ওসমানীনগর থানার বড় দিরারাই গ্রামের আবদুল জব্বারের ছেলে কবির মিয়াকে।
বাদীর অভিযোগ অনুযায়ী, জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ এলাকায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত ফরিদ নাবিরের পাম্পসংলগ্ন মৌজা মোমিনপুরের জেএল নং ৩৮, ফাইনাল খতিয়ান নং ১৫০, নামজারী খতিয়ান নং ২৯২ ও আরএস দাগ নং ২৪৭-এর আওতাধীন মোট ১১ শতক বোর রকম জমির বৈধ মালিক তিনি। অথচ বিবাদীরা ওই জমিতে মাটি ভরাট ও পাকা সীমানা দেয়াল নির্মাণ করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।
এ বিষয়ে সিদ্দিকুর রহমান তালুকদার জানান, দীর্ঘদিন ধরে বাধা ও হুমকির মুখে পড়ে নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি নালিশী জমিতে ১৪৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিরোধীয় জমিতে মাটি ভরাটের পাশাপাশি পাকা সীমানা দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। তবে এ বিষয়ে বিবাদী ফরিদ নাবির ও সংশ্লিষ্টদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এ মামলার কোনো নথিপত্র এখনো থানায় পৌঁছায়নি। আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বিরোধীয় জমিকে কেন্দ্র করে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক করেছে বিজিবি

1

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

2

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

3

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

4

জগন্নাথপুরের কলকলিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল

5

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

6

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

7

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

8

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

9

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

10

ভূমিকম্পে কাঁপল সিলেট

11

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

12

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

13

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

14

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

কয়ছর এম আহমদকে মন্ত্রী করার দাবি জগন্নাথপুর উপজেলা প্রেসক্লা

17

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

18

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

19

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

20