টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে ¯œাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেডে উন্নীতকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উত্তীর্ণ করা, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ধারাবাহিকভাবে পদোন্নতির সুযোগ নিশ্চিত করাসহ ৬ দফা দাবি তুলে ধরা হয় কর্মসূচিতে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা হেলথ এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি রায়হান মিয়া, সাধারণ সম্পাদক আবেদীন মিয়া, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং স্বাস্থ্য সহকারী শিল্পী রাণী দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন রমজান আলী, আবদুল মন্নান, শাহ জামাল হোসেন, লিকসন মিয়া, মোস্তাফিজুর রহমান, শংকর জ্যোতি দেব, সুমন্ত দেবনাথসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা প্রান্তিক জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। অথচ তাদের চাকরি কাঠামো ও মর্যাদা আজও উপেক্ষিত রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে এই দাবিসমূহ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

1

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

2

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

3

মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লা শ

4

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

5

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

6

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

7

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

8

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

9

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

12

ছাতকে শিক্ষার্থী ব'লাৎ'কার, শিক্ষক গ্রেপ্তার

13

ঈদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল টিম থাকবে সিলেট

14

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি আর নে

15

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

16

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

17

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

18

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন আটক, হোটেল রাজমনি

19

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

20