টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস



 নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
টাঙ্গুয়ার হাওরে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি কোনা বেড় জাল (প্রায় ৩০০ মিটার), ১০টি রিং জাল (প্রায় ২৫০ মিটার) এবং ১৫টি কারেন্ট জাল (প্রায় ১,২০০ মিটার) জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুল হাসান, ডিও, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ। অভিযানে আরও অংশগ্রহণ করেন মোহাম্মদ মাহমুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), তাহিরপুর; বাংলাদেশ পুলিশ, আনসার সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ হাওর টাঙ্গুয়ার প্রাকৃতিক মাছের প্রজাতি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। স্থানীয় জনগণকেও হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

1

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লা ও নৌকা জব্দ, আটক ৩

2

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

3

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

4

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

5

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক

8

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

9

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

10

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

11

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

12

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

13

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

14

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

15

বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে গুলি, প্রবাসীর ভাই গুলিবিদ্ধ

16

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

17

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

18

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

19

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

20