টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান


দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বিজি-২২৭ নম্বর ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। পরে রাত সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে বাসযোগে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান এবং জিয়ারত সম্পন্ন করেন।
নিজেদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের দুই পাশে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এ সময় তারেক রহমান বাস থেকে হাত নেড়ে ও সালাম জানিয়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
বাসে তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফেরেন তারেক রহমান। সিলেটে অবস্থানকালে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ওই সমাবেশের মধ্য দিয়েই বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। পরে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
সিলেট সফর শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

2

আজ মহান স্বাধীনতা দিবস

3

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

4

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

5

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

6

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

7

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

8

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

9

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

12

জিন্দাবাজারে অবৈধ পার্কিংয়ে অভিযান: ৫ হাজার টাকা জরিমানা, আট

13

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

14

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

15

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

18

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

19

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

20