টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Apr 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায় যেতে পারেনি ফায়ার সার্ভিস


মোঃ মীরজাহান মিজান। 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে রাস্তার করুণ দশার কারণে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে জনমনে ক্ষোভের শেষ নেই। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রাম এলাকার মুজিব মার্কেট নামক বাজারে।

সরেজমিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ স্থানীয়রা জানান, ১০ এপ্রিল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহাল শিখা দেখে আশপাশের গ্রামের মানুষ এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেও কাজ হয়নি। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ও দোকানে ডিজেল পেট্রোল থাকায় আগুনের ভয়াবহ রূপ ধারণ করায় আতঙ্কিত এলাকাবাসী ভয়ে আর আগুনের কাছে যাননি। খবর পেয়ে জগন্নাথপুর থেকে ফায়ার সার্ভিস এলাকায় গেলেও রাস্তার করুণ দশার কারণে ঘটনাস্থলে যেতে পারেনি। ফলে অনেকটা বিনা বাধায় ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে কামাল মিয়ার ভূষিমালের দোকান পুড়ে ১০ লাখ টাকা, ডা.সাইদুজ্জামান হৃদয়ের ফার্মেসী পুড়ে ৮ লাখ টাকা, আনছার মিয়ার ভূষি মালের দোকান পুড়ে ১০ লাখ ও কালাচান রায়, আ. আজিজ, শফিকুল ইসলাম, এবং সেলন মিয়ার অন্যান্য ধরণের দোকান পুড়ে কমপক্ষে আরো ৩ লাখ টাকা সহ মোট ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। মাকের্টের মালিক পক্ষে আ. মন্নান দোকানঘরগুলো পুড়ে কমপক্ষে আরো ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ১১ এপ্রিল শুক্রবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, স্থানীয় ইউপি সদস্য সালেহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য প্রতাব আলী, ঠাকন মিয়া, নুরুল মিয়া, প্রবাসী রুহুল আমিন মুল্লুক, শাহ আলম, রিয়াজ উদ্দিন রাজু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সরকারি সহায়তার দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ স্থানীয় নেতৃবৃন্দ। জবাবে সাধ্যমতো সহায়তা প্রদানে আশ্বাস প্রদান করেন ইউএনও। তখন রাস্তার করুণ দশার কারণে ফায়ার সার্ভিস না আসার বিষয়টি ক্ষোভের সাথে বারবার তুলে ধরা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় ওই রাস্তার চলমান সংস্কার কাজটি শেষ হচ্ছে না বলেও অভিযোগ করেন উপস্থিত ক্ষুব্দ জনতা। এ বিষয়টিরও ব্যবস্থা নেবেন বলে আশ্বস্থ করেন ইউএনও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

1

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হওয়ায় অভিনন্

2

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

3

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

4

এক বছরে তিন ঈদ, দুই হজ

5

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

6

সুনামগঞ্জ-১ আসনে হাওরাঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার — ব্যারিস্টা

7

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

8

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

9

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

10

এক যোগ পর ভাইয়ের বাসায় একান্তে সময় কাটালেন খালেদা জিয়া

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

13

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

14

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

15

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

16

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

17

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

18

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

19

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে মাটি ভরাটে বাধা, উত্

20