টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

পরিবারের সিদ্ধান্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার চালানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্ট দিয়ে অস্ত্রোপচার করা হয়।ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছিলেন, হাদিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দিতে হয়। তার মাথার ভেতরে গুলি থাকার পাশাপাশি কানের আশেপাশেও গুলির আঘাত রয়েছে।

ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা আব্দুল আল নোমান ঢামেকে সাংবাদিকদের বলেন, প্রথমে তিনটি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে চড়ে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদি কানের নিচে গুলিবিদ্ধ হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

1

গুমের পর হত্যা: ১৩ বছর পর ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের ভয়ংকর সত

2

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

3

এখনো আতঙ্ক ইসরাইলে

4

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

5

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

6

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

7

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করায় কলেজ ছাত্রকে

8

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

9

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

10

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

11

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

12

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

13

ডাকসু নির্বাচন আজ

14

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

15

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

16

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

17

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

18

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

19

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

20