টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ মিনিট এবং রাত ৭টা ৩০ মিনিটে। সিলেট থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮টা ৫০ মিনিটে এবং রাত ৮টা ৫০ মিনিটে। এই রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪,৬৯৯ টাকা।

এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, 'সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্থগিত রেখেছিলাম, যা এখন থেকে নিয়মিত চলবে। এয়ার অ্যাস্ট্রা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তীতার মাধ্যমে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।'

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৫টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন গ্যাস মিলবে না: সিলেটে জ্

2

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

3

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

4

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

7

এজেন্ট বের করে দেওয়া ও সাংবাদিক ঢুকতে না দেওয়ার অভিযোগ

8

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

13

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

14

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

15

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

16

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

17

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

18

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20