টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে পুলিশের অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

  নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
 ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আখতারুজ্জামান, এএসআই (নিঃ) আরিফুজ্জামান, এসআই মোঃ সিকান্দর আলী, এসআই মোফাখখারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ তোহা, এএসআই (নিঃ) মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
গত ৩০ সেপ্টেম্বর  সকাল  ১১টা ১৫ মিনিটে ছাতক পৌরসভার সুরমা পাড়া (দক্ষিণ মন্ডলীভোগ) এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ওই ভাড়া বাসায় বসবাসকারী মোশারফ হোসেনের ঘর তল্লাশি করে পুলিশ ২টি ট্রাভেল ব্যাগ ও ৩টি স্কুল ব্যাগ উদ্ধার করে।
তল্লাশিতে উদ্ধারকৃত ব্যাগগুলো থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে—
Adidas লেখা নেভি ব্লু ট্রাভেল ব্যাগ থেকে AC BLACK ৩৭৫ মিলিলিটার নামীয় ভারতীয় মদ ৩৩ বোতল (মোট ১২,৩৭৫ মিলি)।
Adidas লেখা কালো ট্রাভেল ব্যাগ থেকে Mc Dowells No-1 LUXURY নামীয় মদ ২৪ বোতল (মোট ৯,০০০ মিলি, মূল্য প্রায় ২৪,০০০ টাকা)।
MAXR লেখা কালো স্কুল ব্যাগ থেকে ROYAL STAG DELUXE WHISKY ৭৫০ মিলিলিটার ১২ বোতল (৯,০০০ মিলি, মূল্য প্রায় ৩০,০০০ টাকা) এবং একই ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ১০ বোতল (৩,৭৫০ মিলি, মূল্য প্রায় ১৫,০০০ টাকা)।
DREAM APPLE লেখা কালো স্কুল ব্যাগ থেকে Ice VODKA ৩৭৫ মিলিলিটার ২০ বোতল (৭,৫০০ মিলি, মূল্য প্রায় ২০,০০০ টাকা)।
NUOXIYA লেখা কফি রঙের স্কুল ব্যাগ থেকে asia72 Extra Strong LAGER BEER ৬৫০ মিলিলিটার ৫ বোতল (৩,২৫০ মিলি, মূল্য প্রায় ৭,৫০০ টাকা)।

সব মিলিয়ে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৪৪,৮৭৫ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১,২৯,৫০০ টাকা। পুলিশ দুপুর ১২টা ১৫ মিনিটে এগুলো জব্দ করে।
এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ছাতক থানায় মামলা (নং-৪২, তারিখ-৩০/০৯/২৫খ্রিঃ) দায়ের করেছেন। মামলাটি The Special Powers Act 1974-এর ধারা 25B(1)(b)(2) অনুযায়ী রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোশারফ হোসেনকে জব্দকৃত আলামতসহ যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে দুই গোষ্টির সংঘর্ষে আহত ৩০

1

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

2

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

3

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

4

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

5

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি আর নে

6

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

7

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

8

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

9

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইসলামি আন্দোলন কর্তৃক জনসমাবেশ

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

12

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

13

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

14

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

15

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

16

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

17

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

18

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

20