টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার



জসিম উদ্দিন 
জুড়ী প্রতিনিধি::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুড়ী শহরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য জুড়ী থানায় নিয়ে আসেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন। বিকেলে তাঁর গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়।
তবে থানায় উপস্থিত হয়ে মামলার বাদী মো. তারেক মিয়া ও সাক্ষী আফজাল হোসেন জানান, চেয়ারম্যান শেলু এই ঘটনায় জড়িত নন। তাঁরা গ্রেফতারের বিরোধিতা করেন এবং মামলায় তাঁর নাম প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু এএসপি অনড় থাকায় দুপক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়।
শেলুর গ্রেফতারে ক্ষোভ জানিয়ে তাঁর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী থানায় জড়ো হন। তাঁকে মৌলভীবাজারে নিয়ে যাওয়ার সময় কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়েন।
বাদী তারেক মিয়ার অভিযোগ, "হামলার মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে, অথচ নির্দোষদের ফাঁসানো হচ্ছে। পুলিশ এই মামলাকে বানিজ্যের হাতিয়ার বানিয়েছে।"
অন্যদিকে এএসপি আজমল হোসেন বলেন, "তদন্তে শেলুর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কারো আপত্তি থাকলে তা আদালতে বলা উচিত।" 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

1

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

2

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

3

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

4

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

5

সিলেটে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’র উদ্বোধন

6

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে শিক্ষ

7

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

8

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের

11

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

12

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

13

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

14

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

15

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

16

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

17

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

18

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

19

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

20