টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্কলার্সহোমে ক্লাস বন্ধ



 নিজস্ব প্রতিনিধি::
স্কলার্সহোমের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর অস্বাভাবিক মৃত্যুর তিনদিন পর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ ক্যাম্পাসের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
তবে শিক্ষার্থীরা অভিযোগ করছেন, কর্তৃপক্ষের অবহেলা ও খারাপ ব্যবহারের কারণেই আজমানের মৃত্যু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তার এক সহপাঠী বলেন, “আজমানের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোম কর্তৃপক্ষ দায়ী। আমরা রোববার ক্যাম্পাসে সমবেত হওয়ার পরিকল্পনা করেছি। প্রশাসন বিষয়টি আঁচ করে বিক্ষোভ এড়াতেই শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।”
আরেক শিক্ষার্থী জানান, রোববার ক্যাম্পাস বন্ধ থাকলেও তারা সেখানে উপস্থিত হয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আজমান আহমেদের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি অধিকতর তদন্তাধীন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
আজমানের মৃত্যুর পর সহপাঠী ও শিক্ষার্থীরা স্কলার্সহোমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এর মধ্যে রয়েছে—শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে খারাপ আচরণ, পর্যাপ্ত দক্ষ শিক্ষক না থাকা, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া ইত্যাদি। অনেক সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

1

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

2

সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

3

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

4

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের নবনির্বাচ

5

ছাতকে অসহায় আফিয়া পরিবারকে অটো গাড়ি উপহার দিলেন পরিবর্তন ওয়ে

6

আদালতের নির্দেশ অমান্য করে এয়ারপোর্ট থানাধীন ফরিদাবাদে ভুমি

7

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

8

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

9

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

10

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

সিলেটে গ্রেফতার পটিয়ার ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি

13

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

14

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

15

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

16

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

17

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

18

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

19

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ ল

20