টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা




মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ 

তীব্র দাবদাহে পরিবহন শ্রমিক, পথচারি ও শ্রমজীবী মানুষের পাশে দাড়ালো জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। দেশে তীব্র তাপদাহের বিষয়টি মাথায় রেখে নিসচা'র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১ টা থেকে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দরা। উত্তর, দক্ষিণ ও মধ্যে বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এতে অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেবনাথ নিলুসহ অনেকেই। নিসচার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ। 
এ বিষয়ে রিকশাচালক সাজু মিয়া বলেন, সারা দিন রিকশা চালাই। অনেক সময় পানি কেনারও টাকা থাকে না। আজ হঠাৎ দেখি ঠান্ডা পানি ও স্যালাইন দিচ্ছে, খুব উপকার হলো। 
পথচারী হালিমা বেগম বলেন, জরুরি দরকারে মার্কেটে গিয়েছিলাম ফেরার পথে প্রচণ্ড গরমে মাথা ঘুরছিল। এখান থেকে ঠান্ডা পানি নিয়েছি পাশাপাশি তারা আমাকে ওরাল স্যালাইন দিয়েছে ওগুলো খেয়ে অনেকটা সুস্থ লাগছে। আল্লাহ এই সংগঠনের কর্মীদের ভালো করুন।
সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, তীব্র তাপদাহে পুড়ছে দেশ বাইরে রোদের তীব্র তাপে শ্রমজীবী মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে আমাদের প্রত্যেকের উচিত যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। গরমে ঠান্ডা পানি ও স্যালাইনের সংকট মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। আমরা সে চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি। তিনি আরও জানান, এই তীব্র দাবদাহ যতদিন থাকবে, তাদের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে অন্য এলাকাতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিসচা সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছে। সামাজিক সংগঠনের এই মানবিক উপস্থিতি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে।
সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, নিসচা শুধু সড়কে নয় তার পাশাপাশি মানবিক কল্যাণে কাজ করে। পানি বা স্যালাইন নয়, এই গরম অব্যাহত থাকলে আমরা অসহায় মানুষের জন্য ওষুধ বিতরণ, ছাতা বিতরণ, ঠান্ডা পানির ব্যবস্থা ও পথশিশুদের জন্য খাবার সরবরাহের
পরিকল্পনাও করছি।
তারা আরোও বলেন, নিসচা'র এই মানবিক উদ্যোগটি শুধু তাৎক্ষণিক সহায়তা নয় বরং এক সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। এই গরমে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতি বিনীত আবেদন করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

1

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

2

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

3

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

4

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

5

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

6

মধ্যনগরে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

7

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

8

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

9

সিলেটসহ চার বিভাগে বৃষ্টির আভাস

10

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

11

তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট

12

রাতে ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

13

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

14

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

15

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

16

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

19

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

20