টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমনে নতুন উদ্যোগ



সিলেট মহানগরীর নাগরিকদের সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিক সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এসএমপি “সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম” চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে সিলেট মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য একটি ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে।
সিলেট মহানগরীর সকল নাগরিককে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসএমপি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ করা যাবে, যা ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা

1

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

2

যুবদের সক্রিয় অংশগ্রহণে শান্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিল জ

3

পথচারীদের মধ্যে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের ইফতার বিতরণ

4

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

5

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

6

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

7

সিলেটের সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর

8

নগরীতে ফিল্মি স্টাইলে ছিনতাই, দুই দিনেও অধরা দুর্বৃত্তরা

9

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

10

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

11

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

12

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

13

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

14

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

15

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

16

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

17

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

18

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

19

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

20