টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসীর উত্তরসূরিরা



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ ৫০ বছর পর এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী রেদওয়ানুল হকের উত্তরসূরিরা ফিরে পেয়েছেন তাঁদের পৈতৃক সম্পত্তি। মঙ্গলবার (২০ মে) আদালতের নির্দেশে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে সাড়ে ২২ একর জমি দখলে বুঝিয়ে দেওয়া হয় পরিবারটিকে।
জানা গেছে, ১৯৭৫ সালের ২৫ জুন শ্রীরামসি গ্রামের বাসিন্দা রেদওয়ানুল হক একই গ্রামের আব্দুল মোতালিব খাঁন ও আব্দুল মনির খাঁর বিরুদ্ধে সিলেটের প্রথম সাবজজ আদালতে স্বত্ববাটোয়ারা মামলা দায়ের করেন। পরে মামলাটি স্থানান্তর হয় সুনামগঞ্জে। প্রায় পাঁচ দশক ধরে চলা এই মামলায় একাধিকবার শুনানি ও রায় হয়। শেষ পর্যন্ত ২০২৩ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করে।
মঙ্গলবারের দখল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। তিনি বলেন, "আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়াত রেদওয়ানুল হকের উত্তরসূরিদের কাছে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় ন্যায় প্রতিষ্ঠা সম্ভব—এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।"
লাল কাপড়ে মোড়ানো খুঁটি ও সীমানা পিলার বসিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। উক্ত জমির মধ্যে রয়েছে বসতভিটা, পতিত জমি, বড়ন্ডি ও দীঘি শ্রেণিভুক্ত ভূমি।
রেদওয়ানুল হকের ছেলে এমদাদুল হক টিপু বলেন, "আমার বাবার জীবনের বড় একটি অংশ কেটেছে এই জমির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আজ আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখলাম। অনেকেই এ যাত্রায় আমাদের পাশে ছিলেন, যাঁরা আজ আর বেঁচে নেই—আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি।"
দীর্ঘ সময় পর সম্পত্তির স্বত্ব ফিরে পাওয়ায় পরিবারটির মাঝে বইছে স্বস্তি ও আনন্দ। এই ঘটনা আবারও প্রমাণ করে, আইনের শাসনই ন্যায়বিচারের একমাত্র পথ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

ছাতকে উলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

3

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

4

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

5

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে আলোচনার শ

6

মধ্যনগরে উপজেলা বিএনপির ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা ও লিফলে

7

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

8

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

9

দেড় বছর পর জগন্নাথপুর আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোল

10

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

11

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

12

শ্রীমঙ্গলে বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

13

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

14

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

15

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

16

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

17

দিরাইয়ে সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩০

18

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতী গ্রেপ্ত

19

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

20