টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

টুডেসিলেট ডেক্স ::চট্টগ্রামের রাউজানে মো. মুজিব (৫৬) নামের এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটেপ্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুজিব বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক মফিজের দোকানের সামনে রাস্তায় তাকে লক্ষ্য করে প্রকাশ্যে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আধারমানিক এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, নারী-সংক্রান্ত একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

1

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

2

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

3

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

4

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

5

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

6

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

7

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

8

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

9

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

10

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

11

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

12

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

13

অবৈধ চাপাতা ধরতে গিয়ে আ হ ত বিজিবি সদস্য

14

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

15

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

16

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

17

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

18

নিজের প্রাণ নিলেন এক যুবতী

19

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

20