টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সহ ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

আগামী তিনদিন সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বেড়ে পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট জেলায় এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ভারি বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে ধরলা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

আগামী তিনদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। ফলে এ সময়ে তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কংস নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতলও বাড়তে পারে। এতে এ সময়ে সোমেশ্বরী, ভুগাই-কংস নদীর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা অংশে পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের করতোয়া, যমুনেশ্বরি, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতলও দ্রুত বাড়তে পারে। অন্যদিকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় বর্তমানে স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান আছে। আগামী একদিনও নদীগুলোয় এমন জোয়ার অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

1

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

2

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

3

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

4

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

5

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

6

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

7

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

8

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

9

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

12

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

13

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

14

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলা

15

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

16

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থে

17

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

18

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্

19

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

20