টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুশিয়ারার পেটে কয়েকটি বসত-বাড়ি, খবর শুনে মধ্যরাতেই ছুটে গেলেন এমপি এমরান চৌধুরী




গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারা নদীপাড়ের ভাঙনে কয়েকটি বসতবাড়ি বিলীন হওয়ার ঘটনায় মধ্যরাতে সেখানে ছুটে গেলেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তিনি ঘটনাস্থলে যান এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অস্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এছাড়া বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পরিদর্শন করে স্থায়ী সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি এমরান আহমদ চৌধুরী।
এর আগে মঙ্গলবার বিকালে মিরগঞ্জ বাজার এলাকার কুশিয়ারাপাড়ের ফতেহপুর গ্রামের আবুল, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনসহ কয়েকজনের বসত-ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভুক্তভোগিরা জানান, জোহরের পর থেকে নদীর স্রোত বাড়তে শুরু করে এবং ফাটল দেখা দেয়। পরে বিকাল ৩টার দিকে ধীরে ধীরে তাদের ঘরবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এসময় স্থানীয় মসজিদের মাইকে উদ্ধার আহ্বান জানালে স্থানীয়রা এগিয়ে আসেন এবং এসব পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। 
এদিকে, ঘটনার পর সময় ক্ষেপন না করেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. এমরান আহমদ চৌধুরী। তিনি মঙ্গলবার রাত ১১টার দিকে সেখানে ছুটে যান এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি বলেন- বুধবার দিনেরবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করবেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের অস্থায়ী পুনর্বাসন, সরকারিভাবে সহযোগিতা এবং পবিত্র রমজানের বাকি দিনগুলোর খাদ্যপণ্যের ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, তড়িৎ কর্মতৎপরতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও তাদের পুনর্বাসনে পদক্ষেপ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নতুন এমপি এমরান আহমদ চৌধুরী। মঙ্গলবার রাতের বৈঠকে উপস্থিত অনেকেই বক্তব্য দিতে গিয়ে বলেন- স্বাধীনতার পর থেকে সিলেট-৬ আসনের মানুষ এমন এমপিকে দেখলেন, যিনি দ্রুততম সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। অথচ বিগত সময়গুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেক খোঁজ করেও মানুষের দুঃসময়ে পাওয়া যেতো না।
নবনির্বাচিত এমপির প্রতি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নদীগুলোর তাণ্ডব স্থায়ীভাবে থামাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান উপস্থিত জনতা।
বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ,সিলেট  জেলা যুবদলের সহ - সাধারণ সম্পাদক সুহেল আহমদ ,  সহসভাপতি ও লক্ষণাবন্ধ ইউপি সদস্য কফিল উদ্দিন, সহসভাপতি গোলাম কিবরিয়া, ভাদেশ্বর কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি জেড রহমান জুনু, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান খান, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য মুহিদুজ্জামান লাভলু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সোহরাব আলী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, গোলাপগঞ্জ যুবদলের সদস্য রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল উদ্দিন, সাংবাদিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, ভাদেশ্বর ছাত্রদলের সভাপতি হুসাম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আনুর মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি সদস্য শাহিন আহমদ প্রমুখ।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বসাধারণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর

1

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেল লন্ডনগামী

2

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

3

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

4

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

5

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

6

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

7

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

8

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

9

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

10

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

11

সিলেটের ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি দিলেন ডা . শফিকুর

12

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

13

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

16

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

17

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

20