টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার




মো আল আমিন 
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় রাজনৈতিক মামলায় 'ডেভিল হান্ট' অভিযানে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বনগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সজলু তালুকদার (৪২)। তিনি বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে। তিনি মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই মো. ইউছুব আলী ও এএসআই মো. কাউসার আহম্মদের সমন্বয়ে গঠিত একটি টিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সজলু তালুকদার মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ খ্রি., ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর অধীন রুজুকৃত নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবেই বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তাকে থানায় আনা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

1

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু

2

সংবাদকর্মী মিলন তালুকদারের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ

3

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

4

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

5

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে

6

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

7

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

8

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

9

বালুচরে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার

10

নির্বাচনি কাজ শেষে ফেরার পথে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

11

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

12

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

13

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

16

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

17

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

18

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

19

জগন্নাথপুরের কলকলিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল

20