নিজস্ব প্রতিবেদকঃ সন্ধ্যা নামার আগেই সড়কের পাশে সারি বদ্ধ হয়ে দাড়িয়ে আছেন নানা বয়সী মানুষ। কেউ রিকশাচালক, কেউ দিনমজুর, কেউ ভিক্ষুক, কেউবা ছিন্নমূল মানুষ। একটি পেকেটে ডিম–আখনি, খেজুর, জিলাপি, পেয়াজো, আলুচপ, চানা ও এক বোতল পানি দিয়ে যাচ্ছে তারা।
চ্যারেটি অর্গানাইজেশন সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের কেন্দ্রীয় কমিটি (বৃহত্তর সিলেট বিভাগ) জেলা ও মহানগর কমিটির উদ্যাগে এমন দৃশ্য দেখা যায় আজ সিলেট নগরীর আম্বরখানা হোটেল পলাশ এর সামনে।
আজ ১৬ মার্চ (রবিবার) বিকাল ৫ ঘটিকার সময় ২৫০ টি অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনের সকল সদস্য বৃন্দ।
ইফতার বিতরণ শেষে আম্বরখানাস্থ সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল করেন তারা।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সজিব রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাঈম আহমেদ, এনামুল হক ভাদেশ্বরী, তুহিন চৌধুরী, সমন্বয়ক জোসনা বেগম, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, জেলা কমিটির সহ-সভাপতি সেকুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিলকিস বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক জুমা আক্তার, সিলেট মহানগর কমিটির সভাপতি সৈয়দ শাহরিয়ার মিটু, সহ-সভাপতি আজাদ চৌধুরী, শামায়ূন চৌধুরী, রুনা সুলতানা, সাধারণ সম্পাদক এস বি রাহাত, দপ্তর সম্পাদক বাবলু আহমেদ, সাংবাদিক মাইদুল ইসলাম সোহাগ, লিমন তালুকদার, সমাজসেবক মনিরুজ্জামান খান খোকন, ফরহাদ আহমেদ, পভেল আহমেদ, মাজহারুল ইসলাম, নারী উদ্যোক্তা জাপরিন সুলতানা, রেশমা বেগম, শিবলী রানী দাস ও তুলি রানী দাস প্রমুখ।
ইফতার বিতরণ কালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সজিব রশিদ চৌধুরী বলেন,অসহায় ও ছিন্নমূল মানুষদের সহযোগিতার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্টিত হয় এই সংগঠন টি।প্রতিষ্টালগ্ন থেকে বিভিন্ন সময় ভানবাসীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মুমূর্ষু রোগীকে রক্তদান, এতিম শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে এই সংগঠনটি।