টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার

প্রতিবেশী দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হন শাহরিয়া আরশ (২১)। পরে স্কুলে যাতায়াতের সময় বা রাস্তাঘাটে প্রায়ই তাকে কুৎসিত অঙ্গভঙ্গি করতেন এবং কুপ্রস্তাব দিতেন। মেয়েটি অতিষ্ঠ হয়ে তার মাকে জানালে তিনি আরশের মাকে বিস্তারিত খুলে বলেন। কিন্তু এতেও থামেন নি তিনি।

 

আরশ হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকার শেখ জামালের ছেলে।

 

প্রেমে ব্যর্থ হয়ে আরশ অপহরণ করেন ওই স্কুলছাত্রীকে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাজার করে বাড়ী ফেরার সময় মেয়েটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান আরশ ও তার কয়েকজন সঙ্গী।

 

তাকে না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেন মেয়েটির পরিবারের সদস্যরা। পরে নবীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন (নং ৪/২১২)। ছায়া তদন্তে নামে র‌্যাব-৯।

 

তারই ধারবাহিকতায় শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীটিকে উদ্ধার ও আরশকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

 

উদ্ধারকৃত স্কুলছাত্রী ও অপহরণকারী হিসাবে অভিযুক্ত শাহরিয়া আরশকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান গ্রেফতার

1

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

2

সিলেটে হকার ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে মাঠে নামলেন

3

দোয়ারাবাজারে ১৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

4

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

5

আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়

6

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

7

সিলেট বিভাগে বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ব

8

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

9

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

10

সিলেট জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আব্দুল কাইয়ুম চৌধ

11

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

12

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

13

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

14

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

15

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

16

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

17

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

18

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20