টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাইয়ের হাতে অপর চাচাতো ভাই খুন



সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় অপর চাচাতো ভাই খুন হয়েছেন। তার নাম নজরুল ইসলাম (৩৫) । তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
 রবিবার সকালে উপজেলার জামলাবাজ গ্রামের এই ঘটনা ঘটে। নিহত নজরুল  ইসলাম স্থানীয়  জয়কলস ইউনিয়ন যুবদলের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে  আসছিলেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে শান্তিগঞ্জ থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য যুবদল নেতার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন নিহত নজরুলের মা ও তাঁর স্বজনরা। 
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, জামলাবাজ গ্রামের আপন চাচাতো দুই ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাজান বানুর সাথে বাকবিতন্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তাজ উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বসত ঘরে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের দাঁড়ালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও হামলায় নজরুল ইসলামের বড় ভাই জালাল হোসেন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষনিক তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল ভর্তি করেছেন তাঁর স্বজনরা। হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ওসি আকরাম আলী। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

1

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

2

ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত: হুমায়ূন কবির

3

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

6

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

7

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁ

8

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

9

কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, উদ্ধার অভিযান

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে

11

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

12

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

13

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

14

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

15

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

16

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

17

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

18

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

19

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

20