টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব



স্টাফ রিপোর্টার:
সিলেটে ভক্তদের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে বিদায় ও বিষাদের সুরে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল থেকে চাঁদনী-ঘাটে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।
গত রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা আগমন করেছিলেন গজে (হাতির পিঠে) এবং দশমীতে দোলায় চড়ে গমন করেছেন। গজে আগমন ও গমনে পৃথিবী হয় শস্য-শ্যামলা বলে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন।
দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে ভক্তরা দেবীর বিদায় জানান। এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রার্থনা করা হয়। বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন সংঘের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। উল্লেখযোগ্যভাবে, সিলেটে এবারই প্রথম মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের বিশেষায়িত ইউনিট মাঠে দায়িত্ব পালন করে। পাশাপাশি ড্রোন নজরদারি, সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর ও জেলা শাখার তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি মণ্ডপে পূজা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

1

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

2

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

3

ছাতকে হকারদের দখলে ফুটপাত,যানজটে নাকাল শহরবাসী

4

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

5

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

6

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

7

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

8

গোয়াইনঘাটে সম্পদের জন্য বয়স্ক দম্পতির ওপর ছেলের নির্যাতন: ম

9

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

10

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

11

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

12

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

13

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

14

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

15

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

17

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

18

শাল্লা মৎস্য অফিসেই সহকারীর ঝুলন্ত লাশ উ দ্ধার

19

ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ

20