টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

এখনো আতঙ্ক ইসরাইলে

যুদ্ধ থেমেছে। তেল আবিবের রামাতআবিবে ধ্বংস হওয়া ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। খুঁজে ফিরছেন টুকরো স্মৃতি, ছবি, বই কিংবা আস্ত সোফা। ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা। তবে যুদ্ধ থামলেও সবার চোখে-মুখে ভয়ের রেখা স্পষ্ট-বাতাসে গুনগুন করছে একটাই প্রশ্ন: আদৌও থামবে তো এই যুদ্ধ? দ্য গার্ডিয়ান, রয়টার্স।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গেছে তেল আবিবের শহর রামাতআবিব। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এখনো। ‘মনে হচ্ছে এই দিনটা যেন শেষ হচ্ছে না, একটানা চলছেই, বলছিলেন তেল আবিবের একটি বিনোদন সংস্থার প্রধান অর্থ কর্মকর্তা লিয়াত।

তিনি আরও বলেছেন, ‘আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আবার আনন্দ করতে চাই।’ বাসিন্দা ইলানা বেন আরি বলছিলেন, ‘প্রথম মুহূর্তে তো বোঝাই যায় নি কী হয়েছে। বড় ধাক্কাটা পরে আসে। আমরা ভেবেছিলাম, আর কখনো আমাদের বাড়িতে ফিরতে পারব না।’

রোববার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের ১০টি স্থানে আঘাত হানে। যার মধ্যে রামাতআবিব অন্যতম। এটিই ছিল এ পর্যন্ত ইরানের সবচেয়ে তীব্র হামলা। এতে ২৩ জন আহত হন। এর আগে শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং দাবি করে, এতে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদিন রাতে বলেছেন, ‘আমরা লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামব না। আবার এই অভিযান দীর্ঘ করে যুদ্ধে পরিণত করতেও চাই না। এটি এক ঐতিহাসিক অভিযান। যা আমাদের সব লক্ষ্য অর্জন না করা পর্যন্ত চলবে।’ 

১৩ জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধের সূচনা হয়েছিল ইরানে ইসরাইলের শত শত বিমান হামলার মধ্য দিয়ে। এর জবাবে ইরানও শুরু করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। যা দিন দিন আরও ভয়াবহ হয়ে ওঠে। সোমবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপর পরই যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ দিনের টানা ইরানি হামলায় ইসরাইলে ২৪ জন নিহত ও কয়েকশ আহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইলি হামলায় ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও ৩ হাজারেরও বেশি আহত হয়েছেন। তেহরানসহ ইরানের বহু অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত গত ১০ দিন ধরে রাজধানী তেহরানে চলছে টানা বোমাবর্ষণ। তেলআবিবে রোববারের হামলার রেশ কাটেনি সোমবারও। দেশটিতে বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বড় বড় শহর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

1

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

2

নতুন মন্ত্রিসভা কোন মন্ত্রণালয় কে পেলেন

3

বালুচরে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খান র‌্যাবের অভি

4

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

5

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

6

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

7

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

8

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

9

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

10

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

11

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

12

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

13

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

14

ইসরাইলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

15

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

16

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে:হবি

17

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

18

হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

19

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

20