টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে: সড়ক পরিবহন সচিব

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::
ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত চারলেন প্রকল্পের নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
সোমবার (২২ সেপ্টেম্বর) আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উল্লেখ্য, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়ক অংশ দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোর কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।
সচিব বলেন, “নিরাপত্তার কারণ দেখিয়ে ৫ আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ভারতে ফিরে গিয়েছিলেন। তবে আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছি। তারা কাজে ফিরেছেন, এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই এ অংশের কাজ শেষ হবে। এতে জনসাধারণের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।”
তিনি আরও জানান, সরাইল-বিশ্বরোড থেকে ধরখার পর্যন্ত অংশের কাজও সম্পন্ন করা হবে, তবে সেখানে কিছুটা সময় লাগতে পারে।
এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চারলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ প্রমুখ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনায় ৫ জনের মৃত্যু

1

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

2

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

3

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

4

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

5

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

6

সিলেটসহ চার বিভাগে বৃষ্টির আভাস

7

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

8

মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

9

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

10

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

13

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

14

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

15

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

16

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

17

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

18

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

19

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

20