টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টুডেসিলেট ডেক্স :আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করায় এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

এদিকে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনের দিনসহ শুক্র ও শনিবার বাদ দিয়ে শ্রমিকেরা টানা তিন দিনের ছুটি পাবেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

1

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

2

অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই সময়মতো নেই উপস্থিত, সিসিক প্রশাস

3

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

4

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

5

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

6

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

7

জগন্নাথপুরে গ্যাসের বাজারে নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযা

8

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

9

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

10

তারেক রহমান শিগগিরই বিএনপির চেয়ারপারসন হচ্ছেন: সিলেটে মির্জ

11

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

12

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

13

রাতে ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

14

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

15

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

17

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই

18

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

19

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

20