টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি

বিয়ে করেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। 

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। 

তবে তার নববধূর পরিচয় এখনও প্রকাশ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তার বাড়ি বরিশাল উল্লেখ আছে। পড়াশোনা লেখা আছে, বরগুনা সরকারি মহিলা কলেজ।

তার আইডিতে ঢুকে দেখা গেছে, রাফির সঙ্গে ছবি কাভার ফটো করেছেন জান্নাত।

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

1

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

2

সিলেটের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

3

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

4

মিরাবাজারে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী

5

বিপিএলের ২ ম্যাচ বাতিল

6

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

7

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

8

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

9

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

10

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সুরমা ইউনিয়ন শাখার কর্মী সভা অন

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

13

বড়লেখায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

14

কমল জ্বালানি তেলের দাম

15

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

16

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

17

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

18

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

19

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

20