টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল





মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন, বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক বিজন কুমার তালুকদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন জাতি চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করতেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়।
তিনি আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

1

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

2

সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও মানব

3

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

4

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

5

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

6

“জোট নয়, নির্বাচনী সমঝোতা করবো” — জামায়াতের আমীর ডা. শফিকুর

7

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

8

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

9

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

10

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

11

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

12

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

13

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

14

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

15

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

16

তানভির-মোস্তাফিজ ম্যাজিকে রুদ্ধশ্বাস জয়, সিরিজে টিকে রইল বাং

17

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

18

সিলেটে চোরাই মোবাইলের বিশাল চালান উদ্ধার, হোতাসহ আটক ৪

19

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন

20