টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আবেগঘন দোয়া মাহফিল

মিজানুর রহমান ::
একটি নাম, একটি ইতিহাস—বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও আপসহীন রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। সেই আপসহীন নেত্রীর রুহের মাগফিরাত কামনায় আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামে প্রবাসী ফখরুল ইসলামের বাসভবনে আয়োজিত এই মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল নীরবতা, শ্রদ্ধা ও ভালোবাসার আবেশ।
আমিরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং মো. নাহিদ হোসেন ও রাসেল আহমদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনা সভায় বক্তারা স্মরণ করেন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন, তাঁর ত্যাগ, দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় অবিচল অবস্থানের কথা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আপামর মানুষের আশার প্রতীক। তাঁর জীবন আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। সেই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

1

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

2

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

3

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

4

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

5

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

6

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

9

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

10

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

11

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহলে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধা

14

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

15

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, আটক ৮

16

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইসলামি আন্দোলন কর্তৃক জনসমাবেশ

17

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব

18

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20