টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: জগন্নাথপুরে পাঁচজনের কারাদণ্ড



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে ভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম ও এসআই উমর ফারুকসহ পুলিশের একটি দল আশারকান্দি ইউনিয়নের বড়ফেঁচি বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের লঙ্ঘনের দায়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রামের আলাল উদ্দিন (৩১) এবং ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের নবী হোসেনকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ধর্মপাশার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মনির হোসেন (২৫), শান্তিপুর গ্রামের দিদার মিয়া (২৩) এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের নজরুল ইসলাম (২৭)–কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের দুপুরেই যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জের নিরীহ পরিবারের ওপর হামলা, আহত ৩০

1

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

2

করোনায় ৫ জনের মৃত্যু

3

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

4

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

5

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

6

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

7

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

8

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

9

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

10

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

11

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

12

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

13

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

14

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

15

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে

17

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

18

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

19

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

20