টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Apr 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক  :: উছমানপুর ইয়ুথ ইউনিটি এর উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় এবং সহীহ শুদ্ধভাবে সূরা ও কুরআন প্রশিক্ষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ এপ্রিল শনিবার দুপুর ১২.০০ ঘটিকার সময় উছমানপুর সজীব কমিউনিটি সেন্টারের ২য়তলায় সংগঠনের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী। উছমানপুর ইয়ুথ ইউনিটি’র আহবায়ক
সৈয়দ আলী হোসেন এর সভাপতিত্বে এবং উছমানপুর ইয়ুথ ইউনিটি’র সদস্য সচিব
দেওয়ান মুহিব ও সংগঠনের সদস্য সৈয়দ জুলহেদুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
অ্যাডভোকেট সৈয়দ মুনির হেলাল, সৈয়দ নুরুল ইসলাম, রেদওয়ান খান, উক্ত প্রতিযোগিতার প্রধান বিচারক উছমানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন আল-মাদানী।
আরো বক্তব্য প্রদান করেন উছমানপুর ইয়ুথ ইউনিটি সদস্য সৈয়দ আলী ইসহাক। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ এনায়েত আহমদ, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ সাইফুল আহমদ শায়েক, সৈয়দ মোবাশ্বির আলী, সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সৈয়দ জয়নাল আবেদীন ও লাল মিয়া প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন , সৈয়দ মাহিন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে, স্বাগত শুভেচ্ছা বক্তব্য দেন উছমানপুর ইয়ুথ ইউনিটি এর সম্মানিত আহবায়ক সৈয়দ আলী হোসেন।

৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ৩ কিশোরকে বাইসাইকেল এবং নগদ টাকা সহ সর্বমোট ২৭ জনকে পুরস্কার  দেয়া হয়েছে। পুরস্কার বিতরণী   শেষে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

2

শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

3

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

4

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

5

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

6

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

7

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

8

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

9

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

12

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

13

শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরা

14

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

15

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

16

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

17

এক বছরে তিন ঈদ, দুই হজ

18

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

19

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

20