টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১০



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) সকাল ১১টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় চালক জাহাঙ্গীর মিয়া ও আব্দুর গফফারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অটোরিকশার সিরিয়াল এবং অফিস পরিচালনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে রানীগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
সংঘর্ষ চলাকালে রানীগঞ্জ বাজারে অবস্থিত সিএনজি অটোরিকশা অফিসে ভাংচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই হাদী আব্দুল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

1

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

2

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

3

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

4

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

5

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

6

ছাতকে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

9

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

10

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

11

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

12

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

13

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

14

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

15

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

16

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

17

হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ: ৫ জন আটক, হোটেল সিলগালা

18

ছাতকে হকারদের দখলে ফুটপাত,যানজটে নাকাল শহরবাসী

19

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

20